২১ পদে নিয়োগ দিচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ৮ম শ্রেণি-এসএসসি পাসেও আবেদনের সুযোগ

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DOA Job Circular 2026 | DOA.teletalk,প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, DOA Job Circular 2026, DOA.teletalk,প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাকরির খবর ২০২৬ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DOA Job Circular 2026

Subscribe Now!

সর্বশেষ চাকরির খবর মিস করবেন না! Subscribe - এ ক্লিক করে দেখুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২১টি পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা আগামী ১২ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

নিচে Department of Archaeology DOA Job Circular 2026 এর পদভিত্তিক যোগ্যতা, বেতন, আবেদনের ধাপ, ফি জমার নিয়ম ও অফিসিয়াল সার্কুলারসহ সব তথ্য এক নজরে দেখে নিন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সার্কুলার গুরুত্বপূর্ণ তথ্যের টেবিল

নিয়োগকর্তার নাম

প্রত্নতত্ত্ব অধিদপ্তর | Department of Archaeology (DOA) ।

নিয়োগকর্তার ধরন: সরকারি চাকরি ।

সার্কুলার প্রকাশের তারিখ: ২২ জুলাই ২০২৬ ইং ।

চাকরির ধরন: সরকারি চাকরি ।

মোট পদ: ২১ টি ।

মোট লোক: ৪২ জন ।

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা বা স্নাতক পাস ।

চাকরির স্থান: প্রত্নতত্ত্ব অধিদপ্তর | Department of Archaeology (DOA) ।

লিঙ্গ: নারী ও পুরুষ উভয়ই (Male & Female) ।

অভিজ্ঞতা: নতুনরা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা উভয়রা চাকরির পদ অনুযায়ী চাকরিতে আবেদন করতে পারবে  ।

বয়স

 প্রার্থীদের বয়স ০১ জুলাই ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নৈশ প্রহরী পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।

বেতন

গ্রেডঃ ১৩, গ্রেডঃ ১৪, গ্রেডঃ ১৫, গ্রেডঃ ১৬, গ্রেডঃ ১৭, গ্রেডঃ ১৮, গ্রেডঃ ১৯ এবং গ্রেডঃ ২০ ।

আবেদন করার পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে//doa.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে ।

চাকরির আবেদন ফি

৫৬/- থেকে ১১২/- টাকা ।

চাকরির ফি জমা দেওয়ার পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে //doa.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে ।

চাকরির আবেদন শুরুর তারিখ

২৩ জুলাই ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে ।

চাকরির আবেদন শেষ তারিখ

১২ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ৫:০০ টায় আবেদন শেষ হবে ।

ওয়েবসাইট

DOA পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

নিচে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জবের প্রতিটি পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা একসাথে দেওয়া হলো। দেখে নিন কোন পদটি আপনার জন্য উপযুক্ত।

পদের নাম: লাইব্রেরিয়ান/ লাইব্রেরিয়ান- কাম-কাস্টোডিয়ান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ২য় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

পদের নাম: হিসাব সহকারী/হিসাব সহকারী কাম-ক্যাশিয়ার/ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রিধারী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সরকারি অফিসে হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

পদের নাম: সহকারী মডেলার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানসহ অনুমোদিত ইন্সটিটিউট হতে মডেলিং এ সনদ প্রাপ্ত।
অন্যান্য যোগ্যতা: ফাইন আর্ট/মডেলিং এ ডিপ্লোমাধারী প্রার্থীগণ অগ্রগণ্য।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

পদের নাম: আলোকচিত্রকর
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিধারী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: রঙিন ফটোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

পদের নাম: সার্ভেয়ার
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: সার্ভে বিষয়ে ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: সমোচ্চ রেখাচিত্র/অঙ্কন তৈরিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা।

পদের নাম: রেফারেন্স সহকারী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজী টাইপিং এ জ্ঞানসম্পন্ন প্রার্থীগণ অগ্রপণ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

পদের নাম: বুকিং সহকারী
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজী টাইপিং এ পারদর্শী প্রার্থীগণ অগ্রগণ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

পদের নাম: কার্পেন্টার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ভকেশনাল ইনিসটিটিউট হতে কাঠের কাজের সার্টিফিকেটধারী।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

পদের নাম: ক্যাশ সরকার
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: হিসাব সংক্রান্ত কাজ/টাইপিং এ জ্ঞানসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- টাকা।

পদের নাম: ডেসপাস রাইডার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: মোটর সাইকেল রক্ষণাবেক্ষণের জ্ঞানসম্পন্ন।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- টাকা।

পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর/ফটোকপি অপারেটর
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিকসার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ডুপ্লিকেটিং মেশিন/ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- টাকা।

পদের নাম: ভান্ডার সহকারী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ভান্ডারের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- টাকা।

পদের নাম: রসায়নাগার পরিচারক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/- টাকা।

পদের নাম: গ্রন্থাগার পরিচারক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/- টাকা।

পদের নাম: জাদুঘর পরিচারক
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সাইকেল চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।

পদের নাম: কুক/বাবুর্চি
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা খাবার তৈরিতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।

পদের নাম: সাইট পরিচারক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।

পদের নাম: মালী
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।

পদের নাম: নৈশ প্রহরী
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DOA Job Circular 2026 এর বিস্তারিত:

০২। সকল পদের জন্য লিখিত পরীক্ষা একই দিনে এবং একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একজন পরীক্ষার্থীর একাধিক পদে আবেদন করাকে নিরুৎসাহিত করা হলো।

অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

১. আবেদনকারীর বয়স ০১-০৭-২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (নৈশ প্রহরী পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বয়স ৪৫ বছর);

২. সরকারি, আধা-সরকারি, কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র/ছাড়পত্র দাখিল করতে হবে;

৩. নিয়োগের ক্ষেত্রে (প্রযোজ্য ক্ষেত্রে) বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধিত হলে তা অনুসরণ করতে হবে;

৪. লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে কোন প্রকার টিএ/ ডিএ বা অন্য কোনো ভাতা প্রদান করা হবে না;

৫. প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে:

ক) সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। উল্লেখ্য নৈশ প্রহরী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট পদ হতে অবসরগ্রহণের প্রমানক দাখিল করতে হবে;

খ) পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ০১ (এক) সেট দাখিল করতে হবে;

গ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);

ঘ ) প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র (NID), জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট এই তিনটির অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে;

ঙ) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার/মাতার মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোন একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে;

(i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২৬-০২-২০০২ তারিখের মুঃবিঃমঃ/সনদ-১/প্র-১/২০০২/০২ নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা সনদ;

অথবা

(ii) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০১-০২-২০০৯ তারিখের মুবিম/সনদ-১/প্র-৩/৩১/০২/১৪০নং প্রজ্ঞাপন অনুযায়ী ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ;

(চ) প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক সনদ অথবা সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/

দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি;

(ছ) তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;

(জ) প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত কপি;

(ঝ) সরকারি, আধাসরকারি, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;

৬. এ নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে;

৭. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে;

৮. সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে ৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষীয় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

৯. আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলি

ক) আগ্রহী প্রার্থীগণ https://doa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়ামাবলী https://doa.teletalk.com.bd ও www.archaeology.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে;

আবেদনের সময়সীমা নিম্নরূপ:

Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৩-০৭-২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০টা;

Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১২-০৮-২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যেকোন Teletalk pre-paid mobile নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন;

খ) Online এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100kb ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে;

গ) Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন। অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইন/বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে;

ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন;

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনানুযায়ী ছবি ও স্বাক্ষর

Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তাঁর সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

*** Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং-১ হতে ৯ পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২ (বার) টাকাসহ মোট-১১২ (একশত বার) টাকা অফেরতযোগ্য এবং ১০ হতে ২১ পর্যন্ত পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬ (ছয়) টাকাসহ মোট-৫৬ (ছাপান্ন) টাকা অফেরতযোগ্য এবং অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ) সকল গ্রেডের পদের পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-(ছয়) টাকাসহ মোট-৫৬ (ছাপান্ন) টাকা অফেরতযোগ্য অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, “Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”

প্রথম SMS: doa <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে:

Example: doa ABCDEF

Reply: Applicant’s Name. Tk-112/- or 56/-will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type doa<space> Yes<space>PIN লিখে Send করতে হবে 16222.

দ্বিতীয় SMS: doa<space> Yes<space>PIN লিখে Send করতে হবে 16222.

Example: doa Yes 12345678

Reply: Congratulation! Applicant’s Name, payment completed successfully for doa application for<post name>

User ID is (ABCDEF) and Password is (…).

দ্বিতীয় SMSটি পাঠানোর পর ফিরতি SMS এর মাধ্যমে প্রাপ্ত Password পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে;

চ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহারের পর পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;

ছ) Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;

জ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://doa.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে;

ক) শুধু Teletalk pre-paid মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন;

i. User ID জানা থাকলে

doa<space> Help<space> User<space>User ID & Send to 16222.

Example: doa Help User ABCDEF & Send to 16222.

ii. Pin জানা থাকলে:

doa<space>Help<space>User<space>Pin & Send to 16222.

Example: doa Help Pin 12345678 & Send to 16222.

ঞ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইটে www.archaeology.gov.bd এ দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.archaeology.gov.bd ওয়েবসাইটে হতে জানা যাবে;

ট) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করতে পারবেন। অথবা https://vas.query@teletalk.com.bd বা dd_admin@archaeology.gov.bd ইমেইলে যোগাযোগ করা যাবে (Mail এর Subject এ Organization Name: doa. Post name: ********

, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ্য করতে হবে)।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে;

১১। নিয়োগ প্রক্রিয়ার যেকোন পর্যায়ে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ তথ্যসম্বলিত আবেদন দৃষ্টি গোচর হলে উক্ত আবেদনটি বাতিল বলে গণ্য হবে;

১২। নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

*** যথাসময়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাকরির পদের আবেদন ফি (পদ অনুযায়ী)

পদমূল ফিসার্ভিস চার্জমোট ফি
০১-০৯নং পদের১০০/-১২/-১১২/-
১০-২১নং পদের৫০/-০৬/-৫৬/-
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ (সকল পদ)৫০/-০৬/-৫৬/-
“সর্বশেষ চাকরির খবর মিস করবেন না! 👉 jobspointbd-এ ক্লিক করে দেখুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।” jobspointbdJOBSPOINTBD@jobspointbd, চাকরির খবরনিয়োগ বিজ্ঞপ্তিসকল নিয়োগ সার্কুলারjob circular today,#jobspointbd#JOBSPOINTBD#jobcirculartoday#বাংলাদেশ_চাকরি#চাকরির_খবর, #বাংলাদেশ#বিডি_জব#2026_চাকরি#নতুন_নিয়োগ

“সকল নিয়োগ সার্কুলারের একমাত্র ঠিকানা jobspointbd। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন ও আমাদের সাথে থাকুন।”

Jobs Point BD, চাকরির খবর,Job News BD,বাংলাদেশ চাকরির খবর,আজকের চাকরির খবর,নতুন চাকরির খবর,সরকারি চাকরির খবর,বেসরকারি চাকরির খবর,ব্যাংক চাকরির খবর,এনজিও চাকরির খবর,শিক্ষক চাকরির খবর,কোম্পানি চাকরি,চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি,Latest Job News Bangladesh,BD Jobs,Jobs Point BD

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DOA Job Circular 2026 | DOA.teletalk,প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, DOA Job Circular 2026, DOA.teletalk,প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাকরির খবর ২০২৬, নতুন চাকরির খবর প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, নিয়োগ সার্কুলার 2026 প্রত্নতত্ত্ব অধিদপ্তর জব, প্রত্নতত্ত্ব অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2026, প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৬,

Leave a Comment